শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

‘মুফতি সাঈদ আহমদের ইসলাহি, ইলমি ও আমলি খেদমত অমর হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, প্রখ্যাত বুজুর্গ মুফতি সাঈদ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর মুঈনে মুহতামিম আল্লামা জুনাইদ বাবুনগরী

আজ এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, মুফতি সাঈদ আহমদ রহ. ছিলেন দেশের একজন খ্যাতনামা বুজর্গ ব্যক্তি, মুহাদ্দিস ও ফকিহ। একজন আদর্শ শিক্ষক।

তিনি ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠনে সারা জীবন মেহনত করেছেন। কুরআনের শিক্ষা বিস্তারে এবং দীনের খেদমত সারা জীবন ত্যাগ ও কুরবানি দিয়েছেন।

তার ইসলাহি, ইলমি ও আমলি খেদমতগুলো অমর হয়ে থাকবে। ফেনী লালপুল মাদরাসা তার অমর কৃর্তি। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন।

আল্লামা বাবুনগরী মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জনান এবং দোয়া করেন আল্লাহ যেন তাদের সবরে জামিল দান করেন।

কেমন ছিলেন মুফতি সাঈদ আহমাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ