শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

ঢাকায় আ’লীগের দুইগ্রুপের গোলাগুলি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত দশজন।

রোববার বিকালে বাড্ডা থানা এলাকার বেরাইদে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান দুখু (৩৫) বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই।

জানা যায়, বাড্ডারবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-১১ আসনের স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে উভয়পক্ষই এ ঘটনায় একে অপরকে দোষ দিচ্ছে।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিডিয়াকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরাইদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়।

এতে একজন নিহত হয়, গুলিবিদ্ধ হয় আরও পাঁচজন। নিহতের লাশ ও আহতদের রাজধানীর এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ