বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


মুন্সিগঞ্জের এক খতমে বুখারি অনুষ্ঠানের ছবি নিয়ে সরগরম ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
আওয়ার ইসলাম

কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সমাপনী অনুষ্ঠান ‘খতমে বুখারি’র একটি ছবি নিয়ে ফেসবুকে তীব্র সমালোচনার শুরু হয়েছে। কারণ ছবিতে দেখা যাচ্ছে একজন নারী ও হিন্দু ধর্মের প্রতিনিধি অতিথি হিসেবে রয়েছেন। পাশে রয়েছে শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।

খোঁজ নিয়ে জানা গেছে, এটি মুন্সিগঞ্জের কাটাখালির সুফিয়া নাহার মহিলা মাদরাসার অনুষ্ঠানের ছবি। গতকাল ২০ এপ্রিল মাদরাসার শিক্ষা সমাপনী হিসেবে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানের।

জানা যায়, অতিথির আসনে বসা যাদের নিয়ে আপত্তি করা হচ্ছে তারা সাধারণ অতিথি নন মুন্সিগঞ্জের দুটি আসনের সংসদ সদস্য।

তাদের একজন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি এবং আওয়ামী লীগের উপদফতর সম্পাদক।  অন্যজন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ ২ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি ও হুইপ।

মাদরাসার পরিচালক মুফতি সরওয়ার এলাকার জনপ্রতিনিধি হিসেবেই তাদের অতিথি করেছিলেন বলে জানা গেছে।

তবে এ অনুষ্ঠানে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ উপস্থিত ছিলেন এবং তিনিই বুখারি শেষ ছবক পড়িয়েছেন।

ছবিটি নিয়ে অনেক শিক্ষার্থীর মন্তব্যের সারসংক্ষেপ এমন- কওমি মাদরাসা শত বছর ধরে যে  ঐহিত্য নিয়ে চলমান সে ধারায় অনেকটা আচমকা আঘাত এটি।

অনেকে বলছেন, খতমে বুখারিকে অতিমাত্রায় অনুষ্ঠানিকরণের ফল এটি। যা মাদরাসার স্বকীয়তাকে ধ্বংস করছে।

তাদের মতে, একটা ইসলামি অনুষ্ঠান যেখানে স্টেজে রয়েছেন উলামায়ে কেরাম সেখানে একজন হিন্দু ব্যক্তি ও নারীর অতিথি হওয়াটা বেমানান।

তবে কেউ কেউ ভিন্নমতও ব্যক্ত করছেন। তাদের যুক্তি- সমাজের সঙ্গে না মিশে উল্টো স্রোতে চলা মুশকিল। এর আগেও চট্টগ্রামের একটি মাদরাসা এবং একটি ওয়াজের মাহফিলে নারী অতিথি দেখা গিয়েছিল।

তবে ফেসবুকের এসব আলোচনা সমালোচনাকে অযাচিত বলে ঘটনাকে খুব স্বাভাবিকই দেখছেন অনুষ্ঠানের অতিথি শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ

তিনি হেসে হেসেই বলেন, এটা নিয়ে সমালোচনার কী আছে। তারা জনপ্রতিনিধি, যে কোনো অনুষ্ঠানে যাওয়ার অধিকার রাখে। আর এ ধরনের প্রোগ্রামে তো বিধর্মীদের বেশি আশা উচিত যা তাদের হেদায়াতের উছিলা হতে পারে।

আল্লামা মাসঊদ আওয়ার ইসলামকে বল