রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’

পুরুষ অফিসারের সঙ্গে হ্যান্ডসেক না করায় নাগরিত্ব হারালো মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : পুরুষ অফিসারের সঙ্গে হ্যান্ডসেক করতে অস্বীকার করায় এক মুসলিম নারীকে নাগরিকত্ব দেয় নি ফ্রান্স কর্তৃপক্ষ।  গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত জানান।

আদালতের রায়ে বলা হয়েছে, হ্যান্ডসেক করতে অস্বীকার করে এ নারী প্রমাণ করেছেন তিনি ফ্রেন্স সমাজের রীতি-নীতিতে মেনে নিতে এবং তাতে একাত্ম হতে পারে নি।

এ মুসলিম নারী জুন ২০১৬ সালে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অনুষ্ঠিত তার নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তার সঙ্গে হ্যান্ডসেক করতে অস্বীকার করেন।

তিনি বলেন, আমার ধর্মবিশ্বাস অনুযায়ী আমি পুরুষের সঙ্গে হ্যান্ডসেক করতে পারি না।

প্রতিক্রিয়ায় তার নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত বাতিল হয়।

মুসলিম নারী এ সিদ্ধান্তকে ক্ষমতার অপব্যবহার বলে ২০১৭ কোর্টে আপিল করেন। কিন্তু কোর্ট নাগরিকত্ব প্রদান না করার সিদ্ধান্তে অটল রইলো।

আলজেরিয়ার নাগরিক এ মুসলিম নারী একজন ফ্রেন্স পুরুষকে ২০১০ সালে বিয়ে করেন এবং নিয়মানসুরারে নাগরিকত্বের জন্য আবেদন করেন।

সূত্র : এশিয়া ওয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ