বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শুধু ছেলে নয় মেয়েদেরও ইসলামি শিক্ষায় গুরুত্ব দিন: ভারতীয় আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : ভারতের বিখ্যাত আলেমে দীন মাওলানা সাইয়েদ মুকাররাম হোসাইন সাহারানপুরি বলেছেন, সমাজকে পরিশুদ্ধ করতে নারীদের সুশিক্ষিত হওয়া অপরিহার্য।

দক্ষিণ ভারতের জামিয়া রহমত ঘাঘরুলীর অষ্টম রহমত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুকাররাম হোসাইন সাহারানপুরি বলেন, নারীদের সুশিক্ষিত হতেই হবে, কারণ শিশুর প্রথম মাদরাসা মায়ের কোল। আর শিক্ষাই মুসলিম উম্মাহর উন্নতি ও সফলতার চাবিকাঠি।

ছেলেদের শিক্ষা দানের পাশাপাশি মেয়েদের শিক্ষাদানের প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে এই প্রাজ্ঞ আলেম বলেন, আমাদের ঘরে মা-বোনরা সুশিক্ষিত হলে ইনশাআল্লাহ সমাজ পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতে পারবে।

এই কনফারেন্সে পুরো ভারত বিশেষত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরখণ্ড ও উত্তর প্রদেশের প্রসিদ্ধ ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

মাওলানা হাকিম মুহাম্মাদ আব্দুল্লাহ মুগিসীর সভাপতিত্বে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী।

সূত্র: রোজনামা খবরেঁ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ