শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

কারি মুহাম্মাদ ইউসুফ; যেভাবে বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী

স্বাধীন সার্বভৌম লাল সবুজের অপূর্ব সুন্দর একটি দেশের নাম বাংলাদেশ, আর এই ব-দ্বীপে এসেছেন অসংখ্য আল্লাহর ওলি এবং দীন এর বড় বড় খাদিম যারা এই জাতির জন্য ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন বিষয়ে অসামান্য অবদান রেখেছেন, আর তাদের মধ্যে এই বাংলাদেশের যে কয়জন শ্রেষ্ঠ সন্তান রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন তৎকালীন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ কারিদের অন্যতম, উপমহাদেশের ইলমে কিরাত জগতের কিংবদন্তী, বাংলাদেশের শুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে কিরাতের পথপ্রদর্শক, বীর মুক্তিযোদ্ধা শাইখুল কুররা হজরত মাওলানা কারি মুহাম্মাদ ইউসুফ।

জন্ম: ১৫ জানুয়ারি, ১৯৩৮ সালে তৎকালীন উপমহাদেশের (স্বাধীনতার পর বাংলাদেশ) চট্টগ্রাম জেলার পটিয়া থানার (বর্তমান কর্ণফুলি থানা) দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। মাত্র সাড়ে তিন বছর বয়সে তিনি পিতৃহারা হন।

শিক্ষা জীবন: ৫ বছর বয়সে তিনি পটিয়ার মাওলানা খায়ের আহমাদ রহ. এর কাছে কুরআনের প্রাথমিক শিক্ষা অর্জন করা শুরু করেন। ৭ বছর বয়সে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জিরি মাদরাসায় কুরআন হিফজ শুরু করেন এবং পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানেই হাদিস শাস্ত্র অধ্যয়ন শুরু করেন এবং ১৯৫৭ সালে দাওরা-এ-হাদিস সম্পন্ন করেন।

ঘটনাক্রমে একদিন আসরের নামাজের সময় তার আজান শুনে কণ্ঠস্বরের প্রশংসা করে জিরি মাদরাসার মুহাদ্দিস শাইখুল হাদিস হজরত মাওলানা আবদুল ওয়াদুদ সন্দিপী রহ. এবং জিরি মাদরাসার তৎকালীন মুহতামিম মাওলানা আহমাদ হুসাইন রহ. তাকে ইলমে কিরাতের এই (ফন) বিষয়ের উপর উচ্চতর পড়াশুনা করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।

পরবর্তীতে ১৯৫৭ সালে তিনি পশ্চিম পাকিস্তানে যান। সেখানে তিনি পাকিস্তানের প্রখ্যাত কারি যাহের কাসেমি রহ. কর্তৃক প্রতিষ্ঠিত ‘মাদরাসা দারুল কুরআন লাজভেলা করাচি’ তে ভর্তি হন [কারি জাহের কাসেমি রহ. দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবি রহ. এর নাতি এবং দারুল উলুম দেওবন্দ এর দীর্ঘ সময়ের মুহতামিম মাওলানা কারি তৈয়ব রহ. এর ভাতিজা ছিলেন, এ ছারাও তিনি ‘পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ভাইস-প্রেসিডেন্ট ছিলেন]।

সেখানে হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ ‘