শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সামীম আফজাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সামীম মোহাম্মদ আফজাল। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এই পদে নিযুক্ত হন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।

সামীম মোহাম্মদ আফজাল জাতীয় পে স্কেল-২০০৯ থেকে বিসিএস (জুডিশিয়াল ক্যাডারের) গ্রেড-১ কর্মকর্তা। বর্তমানে তিনি ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত।

তিনি ১৯৮৩ সালে সহকারী জজ হিসেবে সিলেটে কর্মজীবন শুরু করেন। তিনি দেশের বিভিন্ন জেলায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, সাব জজ, এডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন্স জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ