শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বিএনপি শুধু শর্ত দেয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: নির্বাচনে আসার ক্ষেত্রে বিএনপি শুধু শর্ত দেয় বলে বিদেশী সাংবাদিকদের জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার (১৫ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১০ টি দেশের ২৭ জন সাংবাদিকের সাথে মত-বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। দেশগুলো হল: ভারত, কানাডা, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, তুরস্ক, ফিলিপাইন, ইথিওপিয়া, থাইল্যান্ড ও দ. কোরিয়া।

এসময় বিদেশী একজন সাংবাদিক প্রশ্ন রাখেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরাতো চাই তারা নির্বাচনে আসুক। আলোচনার পথ উন্মুক্ত রেখেছি। কিন্তু তারা সুনির্দিষ্ট প্রস্তাব না দিয়ে শুধু শর্ত দেয়।

বাংলাদেশে ভারতীয় চ্যানেল দেখা গেলেও ভারতে বাংলাদেশী চ্যানেল কেন দেখা যায় না কেন-ভারতীয় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ব্যবসায়িক। বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। এ বিষয়ে আমরা ভারতের তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনা করছি।

তিনি বলেন, ৯ বছরে আমাদের সরকার একটি অগণতান্ত্রিক আইনও তৈরি করেনি। বরং গণতন্ত্রকে প্রসারিত করার জন্য গণমাধ্যম, টিভি-চ্যানেল, কমিউনিটি রেডিও, এফএম রেডিওকে উন্মুক্ত করে দিয়েছে। আমাদের সরকার সমালোচনা শুনতে আগ্রহী এবং সংশোধন করতে আগ্রহী। গণতান্ত্রিক নীতি-নির্ধারণ আমরা অনুসরণ করছি।

'কিন্তু দুক্ষের বিষয়, বেগম খালেদা জিয়া এবং বিএনপি এখনও গণতান্ত্রিক প্রক্রিয়াকে নসাৎ করার চক্রান্তে লিপ্ত আছে। একটি অস্বাভাবিক সরকার তৈরির পায়তারাতে আছে। এজন্য গনতন্ত্রের পক্ষে কোনো প্রস্তাবনা আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি', বলেন তিনি।

তিনি আরও বলেন বাংলাদেশে শেখ হাসিনার মোড় বদলকারী অর্থনৈতিক নীতি গ্রহণ করার ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে, মানবসম্পদের উন্নয়ন হয়েছে, পরিবেশ সুরক্ষা হয়েছে এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আরক ধাপ ওপরে উঠতে সক্ষম হয়েছে। এ অগ্রগতি সাধন হয়েছে সংবিধানে আস্থা স্থাপন করার কারণে।

আরো পড়ুন- ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ