শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের পর এবার মুক্তিযোদ্ধারা নেমেছেন তাদের দাবি আদায়ে। বিশেষ ব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটা বহাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষকারীদের শাস্তির দাবিতে তারা রাজপথে নেমেছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এসব দাবি জানান।

এছাড়াও কোটা সংস্কারের আন্দোলনকারীদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে ঘোষণা করেন।

নেতারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আইন প্রণয়নের পরামর্শও দেন।

সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, কোটা বাতিল নিয়ে ষড়যন্ত্রকারীরা নানাভাবে ষড়যন্ত্র করে সফল হয়েছে। বিশেষ ব্যবস্থায় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ব্যবস্থা বহাল রাখতে হবে। আর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় নতুন আইন করতে হবে।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, কোটা বাতিলের আন্দোলনকারীদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এসএস

আরো পড়ুন : সিরিয়ায় একযোগে পশ্চিমা জোটের বিমান হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ