শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

পাহাড়ি দুই সংগঠনের হামলায় রাঙামাটিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ি দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে প্রতিশোধ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরও (এমএন লারমা) এক কর্মীকে হত্যা করা হয়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দলীয় পাল্টাপাল্টি হামলার কারণে এ দুটি খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী জনি তঞ্চঙ্গ্যা (৪০) এবং জনসংহতি সমিতির কর্মী পঞ্চায়ন চাকমা ওরফে সাধন চাকমা (৩০)।

এ ছাড়া জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী কালোময় চাকমাকে (২৯) অপহরণ করা হয়েছে—এমন একটি খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।

আফগানের গহীন পাহাড়ে মুসলিমদের হাসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ