বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বোমার পথ দেখায় গুগল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

আমেরিকার প্রতিরক্ষার মন্ত্রণালয়ের সাথে গুগল এমন একটি প্রজেক্টে কাজ করছে যা যুক্তরাষ্ট্রকে সঠিক লক্ষ্যবস্তুর ওপর ড্রোন হামলা করতে সাহায্য করতে পারে।

সেক্ষেত্রে আফগানিস্তানের শিশুহত্যার মতো বর্বর হামলাগুলোর সহায়ক হয়ে যেতে পারে পৃথিবীর কোটি কোটি মুসলমান; যারা গুগল ব্যবহার করছে।

এ বিষয়ে সম্প্রতি গুগলের ৩১০০ জন কর্মচারী গুগলের সিইওকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা এসব প্রজেক্ট থেকে কোম্পানিটিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তারা লিখেছেন, আমরা মনে করি গুগলের উচিত নয় যুদ্ধসম্পর্কিত কোনো প্রজেক্টে অংশগ্রহণ করা। তাই আমরা দাবি করছি, এসব প্রজেক্ট বাতিল করা হোক এবং লিখিতভাবে একটি নীতি প্রণয়ন করা হোক যে, গুগল এবং তার কোনো সহযোগী প্রতিষ্ঠান যুদ্ধে যুদ্ধ ও মানুষ হত্যায় সহযোগিতা করবে না।

নিউইয়র্ক টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে গুগলের অন্যতম প্রধান প্রকৌশলীও আছেন।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ