শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

১৮ বছর ধরে বনাজি শরবত বিক্রি করেন শাহাদাৎ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম

গুমোট গরমের এই সময়ে এক গ্লাস শরবত যেন দূর করে দেয় সব অবসাদ। তাইতো রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় অসংখ্য শরবতের দোকান।

লেবু, টেস্টি স্যালাইন দিয়ে শরবত, আপেল, কলা, রুহ আফজা, তালমাখানা, তোকমার দানা ইত্যাদি দিয়ে তৈরি শরবত মিলবে অহরহ। কিছুটা কম পাওয়া যায় বনাজি শরবত। বিশেষ বিশেষ স্থানে পাওয়া যায় এমন দোকান।

মুগদা বিশ্ব রোড বাসস্ট্যান্ডে নামলেই দেখা মেলে এমন একটি বনাজি শরবতের দোকানের। শরবত পান করতে করতে কথা হয় বিক্রেতা মুহাম্মদ শাহাদাৎ হোসেনের সঙ্গে।

দুপুর ১২ টা থেকে শরবত বিক্রি করেন রাত ৯টা পর্যন্ত। কাস্টমার থাকলে ১০টাও বাজে কোনো কোনো দিন।

কী কী আইটেম বিক্রি হয় তার দোকানে জানালেন এক এক করে।

১০ ও ২০ টাকায় বিক্রি হয় প্রতি গ্লাস। ১০ টাকার গ্লাসে আখের গুড়, ইসবগুলের ভুসি, তালমাখানার সাথে সামান্য পরিমাণে ঘৃতকুমারি থাকে।

তবে ২০ টাকার প্রতি গ্লাসে বহেরা, হর্তকি, আমলকি, শিমুল শিকড়ের ফাকি, আর্জুন ছাল, তালমাখানা, তোকমার দানা, কালোজিরা ও ঘৃত কুমারির পূর্ণ একটি পাতাই ঢেলে দেয়া হয় এতে। স্বাদও হয় দ্বিগুণ।

প্রতিদিন কেমন বেচাকেনা হয় জানতে চাইলে তিনি বলেন, দুপুরে আর সন্ধ্যায় গ্রাহকদের চাপ বেশি থাকে। দুপুরে গাড়ি চালক বা রিকাশা চালকরাই মেইন কাস্টমার। সন্ধ্যায় অফিস ফেরা মানুষরা বাসায় যাওয়ার পথে শরবতটা পান করে যান অনেকেই। নিয়মিত কিছু গ্রাহক আছে বলেও জানান তিনি।

প্রায় ২৫ বছর ধরে এখানে শরবত বিক্রি করছেন শাহাদাৎ হোসেন। বললেন, শুরুতে আমার বড় ভাই দোকান দিয়েছিলেন। আমি এসেছি ১৮ বছর ধরে। এখনো আমার বড় ভাই আর আমি মিলেই এ দোকান চালাই।

শাহাদাৎ হোসাইনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। সামান্য লেখাপড়া করেই বড় ভাইয়ের সঙ্গে পাড়ি জামান ঢাকায়। এখন ঢাকাতেই পরিবার নিয়ে বসবাস করছেন।

[caption id="attachment_85771" align="aligncenter" width="500"] শরবত-ourislam[/caption]

তিনি বলেন, অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা এটি। শরবতের চাহিদা প্রচুর। গরম বা শীত সব সময়ই বনাজি শরবতের চাহিদা প্রায় সমান। অনেক বিত্তশালীরাও এ শরবত পান করে থাকেন।

বানাজি শরবতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সব আইটেমই গাছগাছড়া থেকে তৈরি। এ শরবত পানে কোষ্টাকঠিণ্য, অম্বল, পেট ফাপা, আহারে অরুচি, জন্ডিস, গ্যাসটিকসহ নানা ধরনের উপকার হয় বলে জানান কথায় কথায়।

তার মতে রাজধানীর ব্যস্ত আর অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিটি ব্যক্তির নিয়মিত বনাজি শরবত পান করা উচিত।

আরও পড়ুন: নির্বাচনের ট্রামকার্ড ইসলামি দল: টানছে উভয় জোটই

-রোরা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ