শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

‘সৌদি যুবরাজ মুহাম্মদ রূপকথার রাজপুত্র নন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়ার ফোর সিজনস হোটেলটি হঠাৎ করেই সৌদি আরবের ছোঁয়া লেগেছিল।

গান থেকে শুরু করে সাজ সজ্জা আর খাবারের মেনু সব কিছুতেই ছিল আরবের ছোঁয়া বিলাসবহুল এই হোটেলটির পুরোটাই ভাড়া নিয়েছিলেন যুবরাজ মুহাম্মেদ বিন সালমান।

মিডিয়া মোঘল রুপার্ট মারডক আর ডিজনি সিইও বব আইগারের বাড়িতে ডিনারের দাওয়াত পাওয়ার সৌভাগ্য খুব কম লোকেরই জোটে।

যুবরাজ মুহাম্মদের সম্মানে দেয়া সেই নৈশ ভোজে হলিউডের সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডোয়েইন দা রক জনসনের মতো তারকা বিগলিত হয়ে তাকে নিয়ে টুইট করেছেন সালমানের গাড়িবহর একেবারে কয়েক কিলোমিটার জুড়ে চলেছে।

যুবরাজ মুহাম্মদের ব্যাপারে যুক্তরাষ্ট্রে সবাই খুশী নন। সে এক দারুণ জমকালো ব্যাপার। আর এর সবকিছুর কেন্দ্রে রয়েছে বিনোদনে সৌদি সরকারের হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগের পরিকল্পনা।

যুবরাজ মুহাম্মদ আয়োজিত এক সম্মেলনে কয়েকটি বিষয় বারবার তুলে আনা হচ্ছিলো তার একটি হল পরিবর্তন। সম্প্রতি যুবরাজ মোহাম্মদের নেতৃত্বে এক নতুন সৌদি আরব নিয়ে প্রচারণা চলছে।

সম্মেলনে বলা হচ্ছিলো সৌদি আরবের ৭০ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৩০ এর নিচে। আর তারা বিনোদনের খোঁজে মরিয়া। দেশের বাইরে গিয়ে তারা বহু পয়সা খরচ করে।

কিন্তু সৌদি আরব নিজের দেশেই তাদের সেই সুযোগ করে দিতে আগামী পাঁচ বছরে পশ্চিমা বিনোদনের আর গ্ল্যামারের জন্য দ্বার উন্মুক্ত করছে।

সৌদি আরব বিনোদনে বিশাল বিনিয়োগ করছে এমন খবর বের হওয়ার পর থেকে হলিউড তার ভাগ পেতে উদগ্রীব হয়ে উঠেছে।

যুবরাজ মুহাম্মদ সম্মেলনে গিয়েছিলেন ফিল্ম স্টুডিও হিরো ভেনচারের প্রধান নির্বাহী রিক লাইখট।

তিনি বলেন, "আমরা মার্ভেল কমিকস এর বিনোদন নিয়ে সৌদি আরব যেতে চাই। আশা করছি এ বছর শেষ হওয়ার আগেই সেই সুযোগ আমরা পাবো। যুবরাজ সালমান আমাদের জন্য এক দারুণ আয়োজন করেছেন"

কিন্তু রাজপুত্র কথাটা শুনলেই রূপকথার দৃশ্য ভেসে উঠলেও সৌদি মুহাম্মদ একেবারেই তেমন কেউ নন,তার হলিউড ভ্রমণের পুরো সময়টা জাঁকজমকের পাশাপাশি এমন ক্যাম্পেইনও চলেছে।

যুবরাজের আনুষ্ঠানিক বৈঠকগুলো যেসব যায়গায় হয়েছে সেইসব ভেন্যুর বাইরেই নারীবাদী ও যুদ্ধ বিরোধী সংগঠনগুলোকে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছে অ্যাক্টিভিস্টরা রীতিমতো ক্যালিফোর্নিয়া জুড়à§