শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ব্যক্তি নয়, দুদক কাজ করে অপরাধ নিয়ে: ইকবাল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন 'দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরম্নদ্ধে মামলা বা তদন্ত করে না। দুদক কাজ করে অপরাধ ও অভিযোগ নিয়ে। কেউ এটাকে অন্যভাবে দেখলে 'উই আর সরি'। আমরা অন্যায় ও অভিযোগের তদন্ত করি। আমাদের কাছে অভিযোগ ও অপরাধ সংঘটিত হওয়াটাই গুরুত্বপূর্ণ।'

রোববার বিকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে 'দুদক'র বার্ষিক প্রতিবেদন-২০১৭' হস্তান্তর শেষে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিএনপির আট নেতা ও আওয়ামী লীগের এক হুইপসহ চার সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তের পর দুদক নিয়ে রাজনীতিকদের পাল্টাপাল্টি বক্তব্যের জবাবে ইকবাল মাহমুদ আরও বলেন, আমি সব সময় বলেছি, সমালোচনা আমরা স্বাগতম জানাবো। তবে সমালোচনা গঠনমূলক হওয়া জরুরি।

তিনি বলেন, 'আমরা যেন-তেন মামলা করতে চাই না। যেন-তেন মামলায় হয়রানির আশংকা থাকে। কেবল মেরিট ধরেই মামলা করা হবে। তবে ঘুষখোরদের আমি শেষবারের মতো সতর্ক করতে চাই। তাদের গ্রেপ্তার আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো আমরা চাই সবাই আইনকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। আইন মেনে চলুক।'
মানিলন্ডারিং সম্পর্কে তিনি বলেন, 'অনেক সংস্থাই এটা নিয়ে কাজ করছে। তবে আমরা এ বিষয়ে অচিরেই বড় ধরনের কাজ শুরু করব।'

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ