শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

২৬ টাকা কেজিতে ধান ও ৩৮ টাকায় চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর বোরো মৌসুমে ৩৮ টাকা কেজি দরে চাল এবং ২৬ টাকায় ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রবিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম একথা জানান।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুল ইসলাম বলেন, আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ করা হবে। এ বছর বোরো মৌসুমে ৩৮ টাকা কেজি দরে চাল এবং ২৬ টাকায় ধান কিনবে সরকার।

তিনি বলেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় সরকার এবার ১০ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান সংগ্রহ করবে সরকার।

বোরো চালের উৎপাদন খরচ ৩৬ টাকা ধরা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচের চেয়ে কেজিতে দুই টাকা বেশিতে ৩৮ টাকা কেজি দরে বোরো চাল কিনবে সরকার। আর আতপ চাল ৩৭ টাকা এবং বোরো ধান ২৬ টাকা কেজি দরে কেনা হবে। গত বছর ২৪ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান ও ৩৪ টাকা দরে ৮ লাখ টন চাল কেনা হয়েছিল বলেও জানান তিনি।

উৎপাদন কম হওয়ায় এবার সরকারিভাবে গম সংগ্রহ করা হবে না জানিয়ে কামরুল ইসলাম বলেন, এবার দেশে ১৩ লাখ মেট্রিক টনের মত গম উৎপাদন হবে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ