শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

খুলনায় খালেক ও গাজীপুরে জাহাঙ্গীর সরকার দলীয় প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন না সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। কিন্তু তার হাতেই নৌকা তুলে দেয়ার সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ বছর আগে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া জাহাঙ্গীর আলমকে এবার প্রার্থী করেছে ক্ষমতাসীন দল।

আগামী ১৫ মে দুই মহানগরে ভোটকে সামনে রেখে রবিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।

পাঁচ বছর আগে এ দুই নগরে ভোট হলেও সেটি দলীয় প্রতীকে হয়নি। এবার প্রথমবারের মতো দুই নগরে নৌকা আর ধানের শীষের জমজমাট লড়াই দেখার সুযোগ তৈরি হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনের আগে এই ভোটকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলই ভোটের লড়াইয়ে জিতে নিজেদের জনসমর্থনের প্রমাণ দিতে চায়। আর প্রার্থী মনোনয়ন দেয়ার আগে আওয়ামী লীগ নানা সূত্র থেকে এলাকায় সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই বেছে নেয়।

 

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ