বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আফগানে শতাধিক হাফেজ হত্যার প্রতিবাদে রাস্তায় কুরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের কুন্দুজে সামরিক বাহিনীর ভয়াবহ বোমা হামলায় শতাধিক হাফেজে কুরআন হত্যার প্রতিবাদে পাকিস্তান করাচির আফফান রেজা মাদরাসার শিক্ষার্থীরা অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে।

করাচির আফফান রেজা মাদরসার প্রায় দুইশতাধিক ছাত্র কুরআন শরিফ আর রেহাল নিয়ে রাস্তায় বসে কুরআন পাঠ করার মাধ্যমে এ অভিনব প্রতিবাদ করে।

প্রায় এক ঘন্টা যাবত চলা এ প্রতিবাদের সময় পুলিশ তাদের যথাযথ প্রতিবাদ করার সুযোগ করে দেন। রাস্তায় যেন জ্যাম না লাগে সে দিকে তারা গুরুত্বের সঙ্গে লক্ষ্য রেখেছেন বলে জানা যায় করাচিভিত্তিক সংবাদমাধ্যম জাসারাতের বরাতে।

এ সময় ছাত্রদের একটি দলকে দেখা যায় রাস্তার পাশে বসে কুরআন তেলাওয়াত করছে। আর ছোট ছোট ছাত্ররা প্লে-কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল মঙ্গলবার আফগানিস্তানের মাদরাসায় সামরিক বাহিনী হামলা চালিয়ে শতাধিক আলেম হাফেজসহ প্রায় দু’শ বেসামরিক লোক হত্যা করে।

আরো পড়ুন- ‘আফগানিস্তানের সেই অনুষ্ঠানে কোনো তালেবান নেতা ছিলেন না’

https://www.facebook.com/100006647386461/videos/pcb.2075512929346933/2075531432678416/?type=3&theater


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ