রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব

‘আফগানিস্তানের সেই অনুষ্ঠানে কোনো তালেবান নেতা ছিলেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: যুদ্ধ বিগ্রহে বিপর্যস্ত উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি মাদরাসায় হামলার পর সেখানে উপস্থিত বেঁচে যাওয়া কয়েকজন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন।

তারা বলেন, কুন্দুজের তালেবান নিয়ন্ত্রিত দাশত-ই আরচি জেলায় ওই হামলার প্রধান টার্গেট ছিলো কয়েকজন শীর্ষ তালেবান নেতা।

ওই হামলায় দেড় শতাধিক বেসামরিক মানুষ নিহত হন। যাদের মধ্যে অধিকাংশই হাফেজে কুরআন ও আলেম ছিলেন। মূলত একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। যেখানে হাফেজ শিক্ষার্থীদের সনদ (সার্টিফিকেট) প্রদান করা হচ্ছিল।

আফগান গণমাধ্যমের ভাষ্য মতে, তালেবানদের লক্ষ্য করে হামলা করা হলেও সেখানে তালেবানের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তালেবান অধ্যুষিত এলাকা হওয়াতেই আফগান সামরিক বাহিনী এ ধরনের হামলা চালিয়েছে।

তাদের বক্তব্য, এত মানুষ নিহত হলেও তাদের মধ্যে তালেবান নেতা রয়েছেন বলে কেউ সনাক্ত করতে পারেনি। এতে বোঝা যায়, সেনাদের আসল উদ্দেশ্য মূলত কী ছিল।

প্রাদেশিক রাজধানী কুন্দুজের হাসপাতালের সামনে বুক চাপড়ে সন্তান হারানো এক বাবা আহাজারি করে বলছিলেন, আমি মহান শাক্তিমান আল্লাহর কাছেই বিচার দিচ্ছি।

আল্লাহ অবশ্যই হামলাকারীদের বিচার করবেন। ভাগ্নে হারানো এক মামা হাসপাতালের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন, মনে হচ্ছে বর্তমানে অমুসলিম সরকার দেশ পরিচালনা করছে!

সূত্র: ডেইলি কুদরত

‘কুরআনে হাফেজদের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে’

যেভাবে আমি আফগানিস্তানে নিহত হলাম

বিধ্বস্ত কুন্দুজের হে আম্মাজান! আপনি হাসুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ