বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

তালাক নিয়ে ভারতীয় মুসলিম নারীদের ব্যাপারে মিডিয়া যা বলছে তা কতটা সত্য?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির রামলিলা ময়দানে তালাক বিলের বিরুদ্ধে একটি বিশাল নারী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিল্লি ও দিল্লির বাইরে থেকে হাজার হাজার মুসলিম নারী এই সমাবেশে যোগ দেন।

মুসলিম পার্সনাল ল বোর্ডের এই মহা সমাবেশের আয়োজন করে। নারীরা তিন তালাক বিল লোক সভায় উত্থাপনের দিন থেকেই এর বিরোধিতা করে আসছেন। নারীরা একে নারী ও শিশুদের বিরোধী বিল বলছেন।

শান্তিপূর্ণ মহা সমাবেশের মাধ্যমে দেশ ও জাতিকে মুসলিম নারীরা জানিয়ে দিয়েছেন, তালাক বিল মুসলমানদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর চাপানো হচ্ছে।

নারীদের এই ঐতিহাসিক সমাবেশ মিডিয়ার এ প্রচারণাকে মিথ্যা প্রমাণ করেছে যে, নারীরা শরয়ী কানুনের উপর আস্থাবান নন। মুসলিম নারীরা ঘোষণা করেছেন, তারা সব কিছু হারাতে রাজি আছেন কিন্তু ইসলামী আইনের বিরুদ্ধে কোনো চক্রান্ত কখনো সহ্য করবেন না।

সমাবেশে যোগ দিয়ে বিশিষ্ট আলেম মাওলানা সাইয়েদ জালালুদ্দীন উমরী বলেন, সরকারের এই বিল নারীদের পক্ষে নয়। এই বিলে মুসলিম নারীদের কোনো কল্যাণ নেই। এটাকে জোর করে কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ মাধ্যমে মুসলিম নারীদের সম্পর্কে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ লক্ষ মুসলিম পর্দানসীন নারী এর বিরুদ্ধে বেরিয়ে এসে প্রমাণ করেছেন যে, মুসলিম নারীরা এই বিলের বিরুদ্ধে। এই বিল তাদের দরকার নেই।

ইনস্টল করুন ইনলামী যিন্দেগী অ্যাপ

মুসলিম পার্সনাল ল বোর্ডের নারী সংগঠনের প্রধান ডা. আসমা যোহরা বলেন, এ বিল শুধু শরিয়ত বিরোধীই নয়, এটি ভারতের আইন, নারীদের অধিকার এবং ন্যায়বিচারের বিরোধী। এর বিরুদ্ধে আজ আমরা এখানে সমবেত হয়েছি।

তিনি বলেন, আমরা এই বিলকে প্রত্যাখ্যান করছি এবং এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ডা. ফাতেমা মুযাফফার বলেন, আমরা নিজেদের সন্তান ও নিজেদের জীবন উৎসর্গ করতে পারি; কিন্তু দীন ও শরিয়ত বিরোধী কোনো আইন হতে দেবো না।

সূত্র রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ