শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জামিনে মুক্তি পেল বিএনপির ১৯ নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহ-৩ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আবদুল ওহাব ও দলটির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডুকে তিন মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, পৌর মেয়র মোতাহার হোসেন মানিকসহ আরো ১৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ গতকাল সোমবার বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ঝিনাইদহের বিএনপির দুই নেতার জামিন মঞ্জুর করেন। বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ নোয়াখালীর ১৭ জনের জামিন দেন।

গতকাল হাইকোর্টে হাজির হয়ে তারা আগাম জামিনের আবেদন করে। বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে গত ১২, ১৫ ও ২০ ফেব্রুয়ারি ঝিনাইদহের শৈলকুপা থানায় আবদুল ওহাব ও জয়ন্ত কুমার কুণ্ডুর বিরুদ্ধে এসব মামলা করে পুলিশ। এ ছাড়া নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে গত ৩০ মার্চ পুলিশ নাশকতার অভিযোগে মামলা করে। এর মধ্যে ১৭ জন গতকাল হাইকোর্টে হাজির হয়ে জামিন নিল।

[embed][/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ