শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সরকারীভাবে ৫ জেলার ইংরেজি বানানে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হয়েছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানিয়ে বলেন, কিছু কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল। এগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল বলে পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, 'Chittagong' এর পরিবর্তে বানান 'Chattogram', 'Comilla' এর পরিবর্তে 'Cumilla', 'Barisal' এর পরিবর্তে 'Barishal', 'Jessore' এর পরিবর্তে 'Jashore' এবং 'Bogra' এর পরিবর্তে 'Bogura' করা হয়েছে।

 

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ