শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোল্লারহাটে মোটরসাইকেলের ধাক্কায় রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার মেঝের গাওলা গ্রামের সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।

বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বলেন, দুপুরে বাগেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা নামক স্থানে রায়হানকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুতর আহত হয়।

তাকে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ