বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ও ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ও ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আফরিনে তুরস্কের চলমান সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের জবাবে রোববার এরদোগান এসব কথা বলেছেন বলে জানিয়েছেন আল জাজিরা।

খবরে বলা হয়, গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড নিয়ে আংকারার ‘নৈতিকতার জ্ঞান’ প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি বলেন, এরদোগান ‘এমন একজন, যিনি কুর্দি গ্রামে বোমা হামলা চালিয়েছেন।’

এই কথার জবাবে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে শাসক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) কংগ্রেসে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, ‘তিনি (নেতানিয়াহু) বললেন, আমাদের সেনারা নাকি আফরিনের জনগণকে নির্যাতন করছে। নেতানিয়াহু, আপনি খুব দুর্বল, খুবই শোচনীয়।’

নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এরদোগান আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের মোকাবিলা করছি, কিন্তু আপনি তা করছেন না।কারণ, আপনাদের রাষ্ট্র হলো সন্ত্রাসী রাষ্ট্র।’

ইসরাইলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনের ‘দখলদার’ আখ্যা দিয়ে এরদোগান আরও বলেন, ‘আপনি নিজেও একজন সন্ত্রাসী। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি আপনারা যা করেছেন, তা ইতিহাস মনে রাখবে। আমরা দখলদারিত্বের অপরাধে অপরাধী নই।’

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ