শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জেলা প্রশাসনের অভিযানে বরিশালে ৩ কোচিং সেন্টার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ অভিযান চালিয়ে বরিশালে ৩টি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর নতুন বাজার ও বগুড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ৩টি কোচিং সেন্টার বন্ধ করে দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয় ২৯ মার্চ থেকে এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়। তারপরও বরিশালে অনেকস্থানে কোচিং চলছে। এর প্রেক্ষিতে নতুন বাজারের ‘ফেইথ’, বগুড়া রোডের ‘স্টুডেন্ট’ ও ‘শিখন’ কোচিং সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা দিয়ে ক্ষমা চায়। পরে তাদের সতর্ক করে দেওয়াসহ কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয় বলে জানান নাজমুল হুসেইন খান।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ