বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মুক্তির জন্য মাসে ৩ কোটি ডলার দিচ্ছেন সৌদি প্রিন্স ওয়ালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালাল তাকে মুক্তির বিনিময়ে প্রতি মাসে তিন কোটি ডলার দিচ্ছেন সৌদি সরকারকে।

ব্রিটিশ দৈনিক টাইমস’এর বরাত দিয়ে মিডিল ইস্ট আই ডটনেট এ খবর দিয়ে বলছে, গোপন সমঝোতার মাধ্যমে ওয়ালিদ বিন তালালকে মুক্তি দেওয়া সময় তাকে বিপুল অংকের অর্থ দিতে হয়েছে।

এরপরও এখন মুক্ত জীবনযাপনের জন্য তাকে প্রতি মাসে ৩ কোটি ডলার দিতে হচ্ছে। এমনকি ওয়ালিদ বিন তালাল মুক্তি পাবার পরও লাখ লাখ ডলার সৌদি আরবে প্রভাবশালী কর্মকর্তাদের দিয়েছেন।

সৌদি যুবরাজ মুহম্মাদ বিন সালমান গত বছরের শেষের দিকে দুর্নীতি বিরোধী অভিযানে প্রিন্স ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স, মন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ীকে আটক করে।

এদের মধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রিন্স ওয়ালিদ বিশ্বে সৌদি আরবের প্রতীক হয়ে আছেন। মুক্তির ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সৌদি আরব সরকার ও আমার মধ্যে নিশ্চিত বোঝাপড়া হয়েছে। চুক্তিটি আস্থার ও গোপনীয়। তা আমাকে সম্মান করতেই হবে।

তবে আন্তর্জাতিক মিডিয়ায় সৌদি ক্রাউন প্রিন্সের সমালোচনা করে বলা হচ্ছে, যুবরাজ সালমান নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পাশাপাশি বিরোধীদের ঘায়েল করতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন।

সূত্র: মিডলিস্ট মনিটর

সৌদি আরবের বিরুদ্ধে নাইন ইলেভেন মামলা চালুর নির্দেশ মার্কিন বিচারকের 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ