শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

পাল্টে যাচ্ছে ৫ জেলার নামের বানান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ৫ জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করার উদ্যোগ নেয়া হয়েছে। বানানগুলোতে উচ্চারণগত সমস্যা থাকায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।

জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল ও বগুড়া।

জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ২ এপ্রিল এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে গেজেট পাশ করে তা বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রাম ইংরেজিতে লেখা হতো Chittagong, এখন বাংলা নামের সাথে মিলিয়ে তা Chattagram রাখার প্রস্তাব করা হয়েছে। বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal,বগুড়ার বানান Bogra-এর স্থলে Bagura, যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Kumilla করা হবে বলে জানা গেছে।

নিকার সভার জন্য মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক সারসংক্ষেপে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলা নামের সাথে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়।

সারসংক্ষেপে, নিকার সভার অনুমোদক্রমে ২০০০ সালে ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাঁপাইনবাবগঞ্জ’ করার উদাহরণ তুলে ধরা হয়েছে।

সাবস্ক্রাইব করেছেন তো?

উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।

নামগুলোর ইংরেজি বানান বাংলার সঙ্গে মিল না থাকায় অধিকাংশ সময় ভুল করে থাকেন অনেকে। বাংলার সঙ্গে মিল রেখে বানান সংশোধন করা হলে এতে সাধারণ মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে।

‘আমরা সরকারি বেতন পাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো কথা বলতে পারবো না’

রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ