বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

গাজীপুরে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাস ঢুকে গিয়ে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন  গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক।

তিনি জানান, মহাসড়কে আফাজ মার্কেটের বিপরীতে পশ্চিম ময়মনসিংহ লেনে একটি খালি ট্রাক (ময়মনসিংহ -ট-১১-০১৯৩) দাঁড়ানো ছিল।

এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৫৫১২) নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হন।

পরে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ