বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ  মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে বালিয়া মাদরাসা জাকাত বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কাজের আগ্রহকে সাধুবাদ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিরে মজলিস

‘মাদরাসায় স্বাধীনতার অনুষ্ঠানে যে আনন্দ পেয়েছি তা অন্য কোথাও পাইনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিনহাজ উদ্দিন: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদরাসায় দিবসটি উদযাপন উপলক্ষে এক অনাড়ম্বন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হামদ, নাত, কেরাতসহ প্রায় ২০ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামিয়ার মুহতামিম আলহাজ মাওলানা সিদ্দীক আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আব্দুল ওয়াদুদ অদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসারর সম্পাদক আলহাজ সাইফুল ইসলাম স্বপন, আলহাজ শফিউল আলম চান।

ছাত্র,শিক্ষক-অভিভাবকগন সতস্ফুর্ত ভাবে অনুস্ঠান উপভোগ করে।

মাওলানা সিদ্দীক আহমাদ বলেন, ইংরেজদের বিরুদ্ধে আলেমরা রুখে না দাঁড়ালে ভারত স্বাধীন হতো না, আর ভারত প্রতিষ্ঠিত না হলে পাকিস্তান হত না।

আর ৭১ সালে আলেমরা বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে আজকের বাংলাদেশ হত না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা আমাদের কর্তব্য। তেমনি ভাবে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর উচিত।

যুন্ম সম্পাদক শফিউল আলম চান বলেন, আমি জীবনে অনেক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কিন্তু আজ মাদরাসার ছাত্রদের এই অনুষ্ঠানে আমি যে আনন্দ পেয়েছি তা অন্য কোথাও পাইনি।

বেলা ১ টায় পুরস্কার বিতরণ করে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত করা হয়।

কারাগারেই খালেদা জিয়ার স্বাধীনতা দিবস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ