শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

প্রশ্ন ফাঁস ঠেকাতে ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত জাতীয় তদারক কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র কোন সেটে হবে, তা নির্ধারণ করা হবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে।

সচিব বলেন, পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্রের সব সেট নিরাপত্তা মোড়কে কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকবে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে। এরপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লটারি করে কোন সেটে পরীক্ষা হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

এ সময় সচিব এই পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে জন্য আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার কথাও জানান। সোহরাব হোসাইন বলেন, ‘আশা করি, অতীতে যে ক্ষতি হয়েছে, তা আর হবে না।’ তিনি আরও বলেন, বর্তমান প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস হবে না, তার শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ