শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অন্ধ হাফেজার ৩য় স্থান অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি মারিয়াম শাফিয়ী তৃতীয় স্থান লাভ করে বিজয়ী হয়েছেন।

জানা যায়, জর্ডানের ১৩ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুধু নারীদের জন্য অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতা ১৯ মার্চ শুরু হয়ে শেষ হয় গতকাল শনিবার ২৪ মার্চ।

আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মিশর ও সৌদি আরবের প্রতিনিধিবর্গ যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে বিশেষ সম্মান জানানো হয়।

উল্লেখ্য, জর্ডানে অনুষ্ঠিত ১৩ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মরিতানিয়া, ঘানা, বসনিয়া ও হার্জেগোভিনা, আজারবাইজান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নরওয়ে, ক্রাক, তানজানিয়া, ইরান, মালয়েশিয়া, কাতার, প্যালেস্টাইন, জর্ডান, সৌদি আরব, ওমান, সুদান, আলজেরিয়া, তুরস্ক, বাহরাইন, মরক্কো, রাশিয়া, তিউনিসিয়া, মিশর, ইরাক, লেবানন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ