শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

`বহুমূখী প্রতিভার অধিকারী একজন আলেমের নাম মোস্তফা আজাদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, দীন প্রচারে আমাদের সবাইকে নিবেদিতপ্রাণ হতে হবে। আমাদের পূর্বপুরুষেরা ইংরেজদের রক্তচক্ষু ও জুলুম-নির্যাতনে কখনো আন্দোলন-সংগ্রাম থেকে পশ্চাদপদ হননি।

আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, মাওলানা মোস্তফা আজাদ রহ. একজন দেশবরেণ্য আলেমে দ্বীন ছিলেন। বিনম্র স্বভাব ও বহুমূখী প্রতিভার অধিকারী একজন আলেমের নাম মোস্তফা আজাদ। তাঁর কর্ম ও অবদান জাতি চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

গতকাল পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আল্লামা মোস্তফা আজাম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেমী এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, আল্লামা মোস্তফা আজাদ (রহ.) আল্লাহর জমিনে আল্লাহর নেজাম ক্বায়েমে যে অবদান রেখে গেছেন তা জাতি এবং এদেশের আলেম-ওলামার কাছে চির স্মরনীয় হয়ে থাকবে।

দলের অন্যতম সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, অর্থ সম্পাদক মুফতী মুনির হোছাইন কাসেমী, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় সদস্য মাওলানা শরীফ মোহাম্মাদ ইয়াহইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, মহা নগর সহ- সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমা ও মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বুরহাউদ্দীন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ