শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

নির্বাচনে জয়ী হয়ে জাপা সরকার গঠন করবে : এরশাদ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী সুষ্ঠু নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করবো। উই আর রেডি।

সুষ্ঠু নির্বাচন দেশে হয় না। আমরা সুষ্ঠু নির্বাচন করবো। বয়স হয়েছে মাথা ঠিক আছে কোনো ভুল হয় নাই।

শনিবার ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার রাস্তা বন্ধা মানুষ চলাচল করতে পারছে না। আমরা প্রমাণ করেছি, জাতীয় পার্টি আছে আগামীতে সরকার গঠন করার মতো শক্তি অর্জন করেছে। মানুষ শান্তিতে বাস করতে চায়। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি বদ্ধ।

আমরা ২৫-৩০ বছর ক্ষমতায় ছিলাম না। এই ২৫-৩০ বছর ক্ষমতায় আসছে ২টি দল তারা জনগণকে কী দিয়েছে। জনগণ পেয়েছে অন্যায় অবিচার। জনগণকে তারা কিছু দিতে পারে নাই। উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি বলে ঢাকায় চাকচিক্য।

কিন্তু ঢাকার বাইরে গিয়ে দেখেন দেশের কি অবস্থা। ঢাকার বাইরে গেলে বুঝবেন আমরা কতটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

১৬ কোটি মানুষ প্রস্তুত। ব্যাংক, শেয়ার বাজার লুটপাট। সব লুটপাট বন্ধ করবো আমরা। উই আর রেডি। সুষ্ঠু নির্বাচন দেশে হয় না। আমরা সুষ্ঠু নির্বাচন করবো। বয়স হয়েছে মাথা ঠিক আছে কোনো ভুল হয় নাই।

সমাবেশে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ