শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সুপ্রিমকোর্ট বার নির্বাচন; বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৮-১৯ বর্ষের নিবার্চনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করেছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ ৪টি পদে বিজয়ী হয়েছে।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ন। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ২৩১৫।

সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠ বারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের এসকে মো. মোরসেদ।

বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন।

অপরদিকে সাদা প্যানেল থেকে সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।

প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।

গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলানায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ৪৫টি বুথে ভোটগ্রহণ হয়। মাঝখানে এক ঘণ্টার বিরতি দিয়ে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

মোট ৬ হাজার ১৫২ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি নির্বাচন পরিচালনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ