শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘কুরআন হাদিসকে ধারণ করলে এ দেশে কোনো দুর্নীতি হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব

কুরআন হাদিসকে ধারণ করলে এ দেশে কোনো দূর্নীতি দুঃশাসন হবে না।

মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত আজকের উলামা সম্মেলনে মাওলানা যুবায়ের আহমাদ আনসারী এ কথা বলেন।

তিনি বলেন, হযরত উমরের যুগে কখনো কেউ বেহায়াপনা, দুর্নীতি, অত্যাচার, অনাচার করতো না। কেননা তারা নবী সা.কে, তার হাদিসকে ও তার ওপর নাযিলকৃত কিতাবকে ভালোবাসতো, অনুসরণ করতো।

তিনি আরো বলেন, কুরআন অর্ধজাহানের খলিফা উমর রা.কে রাতে বিছানায় ঘুমিয়ে থাকতে দিত না, তাকে রাত বিরাতে অলিগলিতে প্রজাদের খেদমতের উদ্দেশ্যে বের করে দিত। তাকে কোনোদিন জুলুম করতে দেয়নি ইসলামের শিক্ষা।

সবশেষে তিনি বলেন, এদেশ যতটুকু শৃংখলা আর সুন্দরভাবে চলছে তা ইসলামের বরকতে। কুরআনের বরকতে, হাদিসের পরশে এবং কওমি মাদরাসার ছোঁয়ায়।

 

আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া এ সম্মেলনে পর্যায়ক্রমে বয়ান করেছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ, মুফতি সামসুদ্দোহা, মাওলানা মাহফুজুর রহমান জাবের প্রমুখ।

ওলামা সম্মেলনে আরো বয়ান করবেন, মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ অনেকে।

কাবা শরিফ নিয়ে নানামুখী ষড়যন্ত্রে মুসলিমদের কী করণীয়?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ