শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

এই প্রথম আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্য ওয়ালটন ল্যাপটপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশীয় উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে নতুন মাইলফলক সৃষ্টি করল ওয়ালটন। দেশীয় বাজারে সাফল্যের পর এবার আন্তর্জাতিক বাজারে রপ্তানিকারক হিসেবে আর্বিভূত হলো বাংলাদেশ।

নাইজেরিয়ায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ রপ্তানির মাধ্যমে এই উৎপাদক দেশ থেকে রপ্তানিকারক দেশে পা রাখছি আমরা। এর পুরো কৃতিত্ব ওয়ালটনের।

বুধবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে নাইজেরিয়ার সাথে ওয়ালটন ল্যাপটপ রপ্তানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান যুগ শিল্পায়নের যুগ। আগামী আরো দুই যুগ বাংলাদেশের উন্নয়নের অন্যতম পরিমাপক হবে শিল্পায়ন। আর শিল্পায়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে উৎপাদন। প্রতিষ্ঠার পর থেকে ওয়ালটন বিভিন্ন খাতে উৎপাদন নিশ্চিত করে যাচ্ছে। আমি তাদের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, এখনো দেশে অনেক প্রতিষ্ঠান উৎপাদক হিসেবে নিজেদের পরিচয় দিলেও, শতভাগ উৎপাদন কেউ করতে পারছে না। কিন্তু ওয়ালটন তাদের উৎপাদন অব্যাহত রেখেছে। এটি আমাদের জন্য ভাল লাগার সংবাদ।

এর আগে নাইজেরিয়ায় ল্যাপটপ রপ্তানি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে নাইজেরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইনঅগোরেশন সেরিমনি অব ওয়ালটন ল্যাপটপ এক্সপোর্টেশন’ শীর্ষক এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং অর্থ মন্ত্রণালয় ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ