শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জিয়ার নাম মুছে যাচ্ছে শিশু পার্ক থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহবাগের শিশুপার্ক থেকে জিয়ার নাম মুছে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে তার নাম সরিয়ে ফেলা হবে বলে জানা গেছে।

বুধবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

এতোদিন এ জিয়ার নাম সরানো হয়নি তা নিয়ে দু:খপ্রকাশও করেন তিনি।

মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট জাল রোধে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে ৮ ধরনের বারকোড ব্যবহার করা হবে। যাতে টাকা জাল করা গেলেও এই সার্টিফিকেট জাল করা যাবে না।

ইট-পাথরের এ শহরে শিশুদের আনন্দের অন্যতম জায়গা শহীদ জিয়া শিশুপার্ক। এখানে এসে শিশুরা একটু আনন্দ করতে পারেন। গ্রহণ করে নির্মল বাতাস।

অ্যাপটি ইনস্টল করেছেন তো?

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার ওপর গড়ে উঠা এ পার্ক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা সিটি কর্পোরেশন।

শিশু পার্কটিতে ১২ টি রাইড রয়েছে। যেখানে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো রাউন্ড রাইড ও একাধিক হুইল রাইড রয়েছে। ১৯৯২ সালে এ পার্কে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সৌজন্য হিসেবে একটি জেট বিমান দেয়া হয়।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে গড়ে ওঠা শিশুপার্ক শিশু-কিশোরদের আনন্দের অন্যতম কেন্দ্র। টয় ট্রেন, ফাইটার জেট, মেরি গো রাউন্ড, ফেরিস হুইল স্কেটিং রিংক ছাড়াও এখানে আরও রয়েছে বেশ কিছু চমকপ্রদ রাইড।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ