রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

একাত্তরেই বাংলাদেশ দখল করা উচিত ছিল: ভারতের বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ‘বাংলাদেশ সৃষ্টি করাই ছিল একটি বিরাট ভুল। বিগত দশকগুলোতে আসামে মুসলমানদের যে আগমন ঘটেছে তা এই ভুলের কারণেই হয়েছে।’

গত সোমবার ভারতের আসাম রাজ্যের বিজেপি নেতা ও রাজ্যসভার এমএলএ শিলাদিত্য দেব বাংলাদেশকে নিয়ে একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন।

শিলাদিত্য আরও বলেন, ‘৭১ সালে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে (ভারতের) প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন। নতুন জন্ম নেয়া বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দখল করে নেয়নি কংগ্রেস সরকার। যদি তখন এটিকে ভারতের অংশ করে নেয়া হতো তাহলে ভুলের মাশুলটা আদায় হতো।’

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এমন বক্তব্যের পর পত্রিকাটির পক্ষ থেকে শিলাদিত্যের সাথে যোগাযোগ করা হয়। তখনও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেছেন, ‘রাজ্যের (আসাম) জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত প্রতিবেশি দেশটি থেকে মুসলিমদের আগমনই দায়ী।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ