বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আবারো সিরিয়ায় রকেট হামলা, নিহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ায় রকেট হামলায় অন্তত ৩৫ বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজধানী দামেস্কের একটি উপশহরের কাশকুল এলাকার ব্যস্ত মার্কেটে এ হামলা চালানো হয়। হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে আসাদ সরকার।

রাজধানীকে লক্ষ্য করে একক হামলায় হতাহতের দিক থেকে এটিই সবচেয়ে বড় ঘটনা। এদিন বিদ্রোহী নিয়ন্ত্রিত অরবিনে রুশ বিমান হামলায় ১৫ শিশু ও চার নারী নিহত হন।

উদ্ধারকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকার বিরোধী বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা হিসেব পরিচিত পূর্ব গৌতায় রুশ-সিরীয় বিমান হামলায় এ নিয়ে প্রায় ৫৬ জন নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘৌটা থেকে বিদ্রোহী হঠানোর অভিযান শুরুর পর পাল্টা জবাব হিসেবে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের এই নির্বাচনী এলাকায় হামলা চালানো শুরু করেছে।

হামলায় যারা নিহত হয়েছেন তারা বিধ্বস্ত একটি স্কুলের নিচে আশ্রয় নিয়েছিলেন।

পূর্ব ঘৌটায় গত এক মাস আগে থেকে শুরু হওয়া সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার হামলা-পাল্টাহামলায় এক হাজার ৪০০-এর মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এলাকা ছেড়েছেন অন্তত ৫০ হাজার মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ