রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্টদূত ‘কুকুরের পুত্র’: মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণে সমর্থণ করায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্টদূত ডেভিড ফ্রাইডম্যানকে ‘কুকুরের পুত্র’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বশাসিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি বলেন, ‘কুকুরের ছেলে’ বলে, তারা তাদের জমির ওপর বসতি নির্মাণ করছে। সে একজন ঔপনিবেশিক, তার পরিবারও ঔপনিবেশিক। এছাড়া সে তেল আভিভের একজন মার্কিন রাষ্ট্রদূত। তার কাছ থেকে আমাদের কি আর আশা করা উচিত?

স্থানীয় সময় সোমবার ইসরায়েলি নেতাদের সঙ্গে একটি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফ্রাইডম্যান পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ আন্দোলনের একজন কট্টর সমর্থক। গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ও মার্কিন দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে স্থানান্তরেরও অন্যতম পরামর্শক ফ্রাইডম্যান।

এদিকে মাহমুদ আব্বাসের এ বক্তব্যকে ‘অত্যন্ত অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন মধ্যস্থতাকারী কর্মকর্তা জেসন গ্রিনব্লট। তিনি বলেন, ফিলিস্তিনি নেতারা ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ