বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

বাসাবাড়িতে মশার প্রজননকেন্দ্র পাওয়া গেলেই জেল-জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশা তাড়াতে এবার অভিনব ঘোষণা দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এডিস মশার বিস্তার রোধে করণীয় ঠিক করতে সোমবার দুপুরে নগর ভবনে বিশেষ বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন বলেন, মঙ্গলবার নগরবাসীর উদ্দেশ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এতে রাজধানীর বাসিন্দাদের নিজ বাসা বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হবে।

পরিত্যক্ত পানির পাত্র, যাতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে, রাখা যাবে না।

মেয়র আরও জানান, আগামী ৮ এপ্রিল থেকে মশার ‘প্রজননক্ষেত্রের’ সন্ধানে বাড়িতে বাড়িতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।

যদি কারও বাড়ির সীমানার ভেতরে এমন কিছু পাওয়া যায়, তবে সেই বাড়ি বা হোল্ডিংয়ের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমান করা হবে।

মেয়র দৃঢ়কণ্ঠে বলেন, নগরবাসী কোন বিব্রত অবস্থায় পড়ুক, এটা কারোরই কাম্য নয়। তবে মশার বিস্তার রোধে এই কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করা হবে।

‘নিজ দেশে হিফজ শেষ করা হলো না সাইদুলের’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ