শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ডাক বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি।

২৯ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ৩১ মার্চ রাজশাহী ও ৭ এপ্রিল বরিশালে জনসভা করার ঘোষণা দেন বিএনপি নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশাবাদী সরকার আমাদের অনুমতি দেবে। সরকারের শুভবুদ্ধির উদয় হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার কর্মসূচি পালনে সহায়তা করবে। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা থাকবে, কথা বলার অধিকার থাকবে।’

‘ওয়ার্কার্স পার্টি, চরমোনাই পীর, জাতীয় পার্টি সমাবেশের অনুমতি পায়। কিন্তু বিএনপিসহ বিরোধী দলগুলো জনসভা করতে চাইলে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেওয়া হয় না। আগে পুলিশের অনুমতির দরকার পড়ত না। আবেদন করলেই চলত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এটি নিয়ম করে তুলেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সমাবেশের অনুমতির জন্য দরকারি কাগজপত্র পাঠিয়েছি। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে তারা আমাদের অনুমতি দেবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ আমাদের জনসভা করার অনুমতি চেয়েছিলাম। এর আগেও আমাদের জনসভার অনুমতি দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এবারও অপেক্ষায় ছিলাম। কিন্তু এবার দুদফা অনুমতি চাওয়ার পরও আমাদের জনসভা করতে দিচ্ছে না।’

এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া ঢাকা মহানগরের থানায় থানায় এ কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ