শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

‘আমি নিজের সম্পদের ৫১ ভাগ মানুষের জন্য দান করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, আমি গরিব নই। অনেক ধনী। ছোট থেকেই রাজ পরিবারের সদস্য। আর আমি নিজের সম্পদের ৫১ ভাগ মানুষের জন্য দান করি ৪৯ ভাগ ব্যয় করি নিজের জন্য।

যুক্তরাষ্ট্রের সিবিএস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি গান্ধী কিংবা ম্যান্ডেলা নই। আমি গরিব মানুষ নই, অনেক ধনী। ১০-২০ বছর আগে আমার ব্যক্তিগত জীবন যেমন ছিল, এখনও তেমনই আছে।

সাক্ষাৎকারে তিনি সৌদি আরবে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের প্রশংসা করেন।

সাক্ষাৎকারে সৌদি প্রিন্সের নিজের দুর্নীর কথা উত্থাপন করলে ফ্রান্সের কাছে অর্ধবিলিয়ন ডলার খরচ করে বিলাসবহুল ইয়োট কেনার বিষয় তুললে যুবরাজ বলেন, ওটা আমার ব্যক্তিগত বিষয়। কেউ আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকাক, সেটা আমি পছন্দ করি না।

সৌদি নারীদের স্বাধীনতা, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় নিয়ম পরিবর্তন, ইরানের সঙ্গে সম্পর্ক এবং পরমাণু ইস্যুতে কথা বলেন যুবরাজ।

সৌদির নারীরা কি সত্যিই সমান অধিকার পাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবাই সৃষ্টিকর্তার তৈরি মানুষ। স্বার্থান্বেষী মানুষেরা নারী-পুরুষে ভেদাভেদ টেনে রেখেছে।

নিজ মা’কে বন্দী রাখার অভিযোগ সৌদি যুবরাজের বিরুদ্ধে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ