বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আফ্রিনের কেন্দ্রস্থল থেকে কুর্দিদের তাড়িয়েছে এফসিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শহর আফ্রিনের কেন্দ্রভাগের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তুরস্কসমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি (এফসিএ)।

তাদের প্রকাশ করা একটি ভিডিওতে সেনাদের আফ্রিনের সিটি সেন্টারে পতাকা ওড়াতে এবং কুর্দিদের জনপ্রিয় নেতা ব্ল্যাকস্মিথ কাওয়ার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

অবশ্য দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, তুরস্ক ও এফসিএ সেনারা আফ্রিনের অর্ধেকটা দখল করেছে। রোববার সকালেও সেখানে কয়েকটি এলাকায় লড়াই চলছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান তার দেশের কুর্দিদের জঙ্গি সংগঠন ঘোষণা করেছেন এবং সিরিয়ার ওয়াইপিজি’কে তুর্কি কুর্দিদের বর্ধিত অংশ বলে বিবেচনা করেছেন।

এরদোগান বলেছেন, ‘আজ সকালে ফ্রি সিরিয়ান আর্মি জোট আফ্রিনের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। বেশিরভাগ জঙ্গি লেজ গুটিয়ে পালিয়েছে।’

সৈন্যদের এই অভিযানে ২৮০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় কয়েকটি মানবাধিকার সংগঠন। যদিও আঙ্কারা ওই দাবি অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ