শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সাড়ে তিন মণ গাঁজাসহ আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকসহ তাদের আটকের পর রোববার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় পুলিশ বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় বাবুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এরপর তার দেয়া তথ্য অনুযায়ী, সুরুজ আলী ও কাওছার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে সুরুজ আলী ও কাওছার আলীকে আটক করা ছাড়াও গাঁজা সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে পুলিশ।

জব্দকৃত গাঁজার পরিমাণ প্রায় সাড়ে তিন মণ বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, এই পরিমাণ গাঁজার বাজার মূল্য ৩০ লাখ টাকা।

উল্লেখ্য, আটক বাবুল মিয়া মুক্তাগাছা থানার ৬নং মানকন ইউনিয়নের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মুক্তাগাছা থানায় দুটি মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ