শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

'একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।

তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা ও ভোট কেন্দ্র প্রস্তুত করতে মাঠকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে মাঠকর্মীরা কমিশনকে যে প্রতিবেদন দেবে, সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ