রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের সাথে হেরে শ্রীলঙ্কার দর্শকদের ড্রেসিংরুম ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: শ্রীলংকায় চলমান নিদাহাস ট্রফির সেমিফাইনালে টাইগারদের সঙ্গে হেরে যাওয়ার ঘটনায় বাংলাদেশের জন্য বরাদ্দ ড্রেসিংরুম ভাংচুর করেছে।

বাংলাদেশ দল যখন জয়ের আনন্দে লিপ্ত ঠিক তখন তাদের ড্রেসিংরুম ভাংচুর করা হয়। কারা এ কাজ করেছে সঠিক তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে ক্ষুব্ধ শ্রীলঙ্কান দর্শকই এ কাজ করেছে।

প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর জয়ের পর বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুমের কাঁচ ভাঙা পাওয়া যায়। গ্রাউন্ড স্টাফ এই বিষয়ে লঙ্কান বোর্ডের কাছে রিপোর্ট করেছে।

গ্রাউন্ড স্টাফের পক্ষ থেকে এ ঘটনা কে করেছে বা কার কারণে এই ক্ষতি হয়েছে তা সম্পর্কে ধারণা না থাকাতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করতে মৌখিক অনুরোধ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফ।

উল্লেখ্য, গতকালের এ খেলায় ২ উইকেটে শ্রীলঙ্কার সঙ্গে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

শ্রীলঙ্কায় সংখ্যালঘু নিপীড়ন বাড়ছেই; আতঙ্কে মুসলিমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ