শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন। এ উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ মার্চ) সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর কবর জেয়ারত করার উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে টুঙ্গিপাড়া যাবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছবেন। এর পরপরই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়ায় আসবেন। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।

বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের বটতলায় জাতীয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

১৯২০ সালের এদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি ও সমগ্র দেশ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ