মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

জুনায়েদ জামশেদসহ ১৫২ ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদসহ ১৫২ ব্যক্তিকে রাষ্ট্রীয় দেয়া হবে বলে জানা গেছে। এ কাতারে সম্প্রতি নিহত মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরও রয়েছেন।

আগামী ২৩ মার্চ ‘ইয়াওমে পাকিস্তান’ উপলক্ষ্যে পাকিস্তানে ১৫২ জনকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

জানা যায়, সংগীত জগতের কিংবদন্তী জুনায়েদ জামশেদ, মানবাধিকার কর্মী আছমা জাহাঙ্গির, আমজাদ সাবেরিসহ মোট ৫ জনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে অনুষ্ঠানে।

পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন মিসবাহুল হক, ইউনুস খান, সারফারাজ আহমদ ও শহিদ আফ্রিদিকেও দেয়া হবে বিশেষ এ সম্মাননা।

এছাড়াও সেরা শিল্পী, সেরা লেখক, সেরা চিত্র শিল্পী ও গুণীদের এওয়ার্ড দেয়া হবে।

২০১৬ সালের এক বিমান দূর্ঘটনায় স্ত্রীসহ নিহত হন খ্যতিমান সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদ। পপ গান ছেড়ে ইসলামি সঙ্গীতে যিনি দুনিয়াজুড়া খ্যতি পেয়েছেন তিনি।

সূত্র: ডেইলি পাকিস্তান

বাবা জুনায়েদ জামশেদকে উৎসর্গ করে ছেলের ‘মেরে বাবা’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ