নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আবারও এসির সংযোগ তার চুরির ঘটনা ঘটেছে। এতে আটটি এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসা হাজারো মুসল্লিকে তীব্র গরম ও অস্বস্তির মধ্যে পড়তে হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মসজিদের তিন নিরাপত্তাকর্মী ও দুই খাদেমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কোনো এক সময়ে মসজিদের এসির সংযোগ তার চুরি হয়। এ ঘটনায় নিরাপত্তাকর্মী ওবায়দুর রহমান, আলী ও মহসিন এবং প্রধান খাদেম নাসিরুল্লাহ ও খাদেম বিল্লালকে শোকজ করা হয়েছে।
তবে চুরির ঘটনায় ছাদের তালা ভাঙা বা কাটার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে। ফলে ছাদের চাবি ব্যবহার করে কেউ সেখানে প্রবেশ করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চুরির সঙ্গে কারà¦