শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘কোনো প্রতিষ্ঠান নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করলে পুরস্কৃত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করবেন তাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে পুরস্কৃত করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বচ্ছ ঢাকা কর্মসূচি সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত স্বচ্ছ ঢাকা অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা চান তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, স্বচ্ছ দিবস উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগর ভবনের ব্যাংক ফ্লোরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলা ১১টায় নগর থেকে র‌্যালি বের হবে। এটি গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার নগর ভবনে এসে শেষ হবে।

সংবাদ সম্মেলনে তিনি তুলনামূলকভাবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রব কম বলেও দাবি করেন।

মেয়র বলেন, আমার কথা বিশ্বাস না হলে আপনারা একদিন আসুন। আমরা কোথাও বসে চা খাই। সেখানে যদি মশা আপনাদের বেশি উৎপাত করে তখন আমাকে বলবেন, আমি ভুল বলেছি কি না।

তবে জুরাইন, মানিকনগর এবং ধানমণ্ডিতে মশার উপদ্রব রয়েছে স্বীকার করলেও তা ‘অসহনীয় পর্যায়ে না’ বলে দাবি করেন সাঈদ খোকন।

মেয়র জানান, পরিচ্ছন্ন নগরী গড়তে একটি হটলাইন চালু করা হয়েছে। ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে তার বাড়ির আঙিনা বা অন্য কোথাও বর্জ্য দেখলে ফোন করা মাত্রই ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে পৌঁছে যাবে।

নগরবাসী আগামী সাতদিন এ সেবা পাবেন বলে জানান সাঈদ খোকন।

আরও পড়ুন:  ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ